৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কমিটি

৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন-কমিটি। ছবি-বাংলা ট্রিবিউন
৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। যৌথভাবে সভাপতি হয়েছেন ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন ও ঢাকার রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২ বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

পারভেজুর রহমানের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়। এস এম মাহফুজুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।

শুক্রবার (১৪ জুলাই) ঢাকার বিয়াম ফাউন্ডেশনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হাফিজুল আমিন, নির্বাচন কমিশনার কামরুল ইসলাম ও রায়হান আহমেদ নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে ১৫ ভোট করে পেয়ে পারভেজুর রহমান ও শফিকুল ইসলাম যৌথভাবে সভাপতি নির্বাচিত হন। ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এম মাহফুজুর রহমান। উভয় সভাপতির সম্মতিতে প্রধান নির্বাচন কমিশনার উভয়কে ১ বছর করে দায়িত্ব পালনের অনুরোধ করলে তা গৃহীত হয়।

এর আগে ৬-৭ জুলাই অনলাইনে ভোট গ্রহণ করা হয়। এতে ২৬৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জনকে কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেন। এই ৩০ জন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ৬-৭ জুলাইয়ের অনলাইন ভোটে পারভেজুর রহমান ১৮১ ভোট, শফিকুল ইসলাম ১৫১ ভোট ও এস এম মাহফুজুর রহমান ১৮৮টি ভোট পেয়েছিলেন। 

/এনআই/