শনিবার (২২ জুলাই)জাতীয় প্রেস ক্লাবে সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিবাদ সমাবেশে দাবি মানার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে পুলিশ ও ঢাবি কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয় বলে কলেজ প্রতিনিধিরা বাংলা ট্রিবিউনকে জানান।
বৈঠকে উপস্থিত ওই সাত কলেজের একাধিক প্রতিনিধি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি মানার আশ্বাস দিয়েছেন।
তবে বৈঠকে উপস্থিত রাসেল সরকার নামে ঢাকা কলেজের দর্শন বিভাগের ২০১১-১২ সেশনের এক শিক্ষার্থী জানান, ‘বৈঠকে প্রতিনিধি হিসেবে সাত কলেজের অধ্যক্ষের পছন্দমতো শিক্ষার্থী পাঠানো হয়েছে। বিষয়টি অন্যভাবে মিটিয়ে ফেলার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে। আমি আন্দোলনে ছিলাম, অথচ কলেজের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি আমাকে জানানোই হয়নি।’ তিনি জানান, ‘খবর পেয়ে তিনি বৈঠকে আসেন। প্রথমে তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরে তিনি জোরপূর্বক বৈঠকে অংশ নেন।’
কবি নজরুল সরকারি কলেজের প্রতিনিধি আসাদুজ্জামান নূর বলেন, ‘কলেজ ক্যাম্পাসে আমাদের আজকের (রবিবার) বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ বাধা দিয়েছে। সিদ্দিকুরের জন্য অর্থসংগ্রহেও বাধা দিয়েছে ছাত্রলীগ।’ তিতুমীর কলেজের এক শিক্ষার্থীও একই অভিযোগ করেন।
/এনআই/