রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে তুরাগ নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) রাত ৭ টা ৫০ মিনিটে তুরাগ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। ১০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা নিজাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যার পর একটি যাত্রীবাহী নৌকা তুরাগে ঢুবে যায়। এতে ১৩ জন যাত্রী ছিলেন। দশজন সাঁতরে তীরে আসেন। এখনও অন্তত তিনজনকে পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে, তারা নদীতে খুঁজে কাউকে পায়নি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চার ডুবুরি প্রায় তিনঘণ্টা খুঁজেছেন। তবে কাউকে উদ্ধার করা যায়নি। আজকের (শুক্রবার রাত) মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে।’
/এআরআর /এপিএইচ/
আরও পড়ুন: