বাড্ডায় শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে একজন গ্রেফতার

গ্রেফতাররাজধানীর বাড্ডা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় বাড্ডার আদর্শনগরী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘মধ্য বাড্ডার ৪ নম্বর রোডের আদর্শনগরি এলাকার একটি বাসায় শিশুটির পরিবার ভাড়া থাকে। বাসার বাইরে তাদের টয়লেট। সেখানে শিশুটি মুমূর্ষ অবস্থায় পরে ছিল। উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘শিশুটির পরিবার অভিযোগ করেছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে। ময়না তদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এআরআর/এসএনএইচ/