সৌদি আরবে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত





সৌদি আরবসৌদি আরবে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) কাতিফ শহরে আলমগীর হোসেন (৪৭) নামে ওই বাংলাদেশি মারা যান। এই ঘটনায় আরও তিন জন বিদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আলমগীর হোসেনের  বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামে। তার লাশ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের ব্যবস্থাপনায় তার লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
/এসএসজেড/এসএসএ/এপিএইচ/