যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মোটরসাইকেল দুর্ঘটনারাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি ফ্লাইওভার থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘ফ্লাইওভারের ঢাল থেকে নামার সময় তিনি আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
নিহতের বাসা রাজধানীর সূত্রাপুরের বানিয়ানগরে (১৪ বাইপাস)। তার বাবা ও বড় ভাই মর্গে আসছেন বলেও জানান তিনি।
/এআরআর/এপিএইচ/