আদালতে সাহাদাৎ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও তাহসিনা তাসনিম। আইনজীবী তাহসিনা তাসনিম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আজকের রায়ের ফলে সাহাদাৎ হোসেনের পদে ফিরতে আইনগত কোনও বাধা নেই।’
উল্লেখ্য, গত ৬ মার্চ যৌন হয়রানির অভিযোগে সাহাদাৎ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ জুন রুল দেন হাইকোর্ট।
/ইউআই/ এপিএইচ/
আরও পড়ুন: