ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার বস্তি সংলগ্ন রেললাইন দিয়ে হাঁটছিলেন ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমোডর ট্রেন বলাকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।
এখন ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল ছাই রঙা হাফ-হাতা গেঞ্জি ও কালো রঙের ট্রাউজার।
/এআইবি/জেএইচ/