এএসপি রায়হানুল বলেন, ‘বিস্ফোরণের পর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই বাড়িতে আর কেউ নেই বলে জানতে পেরেছি। বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
বিস্ফোরণের সময় ওই বাড়িতে নিহতের স্ত্রী ও সন্তান থাকলেও বিস্ফোরণের পরপরই তারা বেরিয়ে গেছে বলে জানান এএসপি রায়হানুল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর থেকেই আমরা বাড়িটি ঘিরে রেখেছি। শুনেছি একজন মারা গেছে।’