রিট আবেদনকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এর আগে, রবিবার (২৭ আগস্ট) মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়াকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে স্বাস্থ্য স্বচিব; স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক; মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী করা হয়েছে।