ওই গৃহবধূর স্বামী জানান, ‘আমি কর্মস্থলে ছিলাম, বাসায় সে (গৃহবধূ) একাই ছিল। এ সময় বিকাল ৫টার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ ৪/৫ জন বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে (গৃহবধূ) জোর করে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বাসায় ফিরে ঘটনা শোনে তাকে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসি।’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘মেয়েটিকে গাইনি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে ওসিসিতে পাঠানো হবে।’ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘গণধর্ষণের শিকার এক গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা রামপুরা থানায় বিষয়টি জানিয়েছি।’