তিন ব্রিটিশ বাংলাদেশি এমপির ঈদ শুভেচ্ছা

ব্রিটেনের মুসলিম, বাংলাদেশি কমিউনিটিসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের তিন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য। শুক্রবার তারা এ শুভেচ্ছা জানান।

তিন ব্রিটিশ বাংলাদেশি এমপি (ফাইল ছবি)লন্ডনের তিনটি আসনের লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক পৃথক পৃথক শুভেচ্ছা বার্তায় এই শুভেচ্ছা জানান।

এছাড়াও কনজারভেটিভ পার্টির নেত্রী ড. আনোয়ারা আলীও পৃথক বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।