হাসপাতালে কাদের সিদ্দিকীকে দেখে গেলেন সেতুমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী

কাদের সিদ্দিকী (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে দেখে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ওবায়দুল কাদের ও বিকালে মোহাম্মদ নাসিম এ হাসপাতালে যান। বিএসএমএমইউ-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএমএমইউ-এর জনসংযোগ বিভাগের সেকশন অফিসার প্রশান্ত কুমার মজুমদারের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিকালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তারা উভয়-ই অসুস্থ কাদের সিদ্দিকীর চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অতিরিক্ত রেজিস্ট্রার ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী পরিচালক (হাসপাতাল) বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।