রোহিঙ্গাদের প্রতি নির্মম নির্যাতন বন্ধের দাবিতে লন্ডনের মিয়ানমার দূতাবাস ঘেরাও করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার দূতাবাসের সামনে প্রবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভয়েস ফর জাস্টিসের সভাপতি প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহির চৌধুরী, মাহবুব আলী খান, সামশুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।