সংসদ অধিবেশন চলাকালে ডিএমপির নির্দেশনা

সংসদ অধিবেশনদশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন উপলক্ষে রাজধানীর বেশ কিছুস্থানে অস্ত্র-বিস্ফোরক বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে শুরু হয়ে ১৭তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ।’

নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত; বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত ও পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রীণরোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। এছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিমপ্রান্ত; জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।