মোখছেদের সহকর্মী সোহেল জানান, মোখছেদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপালশেরকাঠী গ্রামে। তার বাবা মাহবুবুর রহমান। আজিমপুর এলাকায় থাকতেন তিনি।
সোহেলের বরাত দিয়ে পুলিশ জানায়, লালবাগের আজিমপুর দায়রা শরীফ এলাকার একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোখছেদ। এসময় একটি বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।