দেশে সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, একদল বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের সমন্বয়ে গঠিত প্রশ্নপত্র প্রণয়ন কমিটি কঠোর গোপনীয়তায় প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টায় পরীক্ষা শুরুর ১০ মিনিট পর থেকে কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক ঘণ্টার পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়। সূত্র: বাসস।