ওই বাসার লোকজনের বরাত দিয়ে এসআই জহিরুল ইসলাম বলেন, চাঁদনী প্রায় দেড় বছর ধরে গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ করতো। রবিবার রাতে সে প্রতিদিনের মতো খাবার খেয়ে সারভেন্ট রুমে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে কাজের জন্য ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন চাবি দিয়ে দরজা খুলে দেখতে পায় চাঁদনী ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ‘তার গলায় অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। মৃত্যুর আগে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা তা সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হবে।’ চাঁদনী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজবান গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে।