উত্তরায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে একজনের মৃত্যু

অজ্ঞান পার্টিরাজধানীর উত্তরায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে কবির হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।  ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য শুক্রবার (১৩ অক্টোবর) মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নাম ছাড়া অন্য কোনও পরিচয় পাওয়া যায়নি।

এসআই মুন্না জানান, ৮ অক্টোবর সন্ধ্যায় ওই ব্যক্তিকে উত্তরা ১ নম্বর সেক্টরের রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নাম কবির হোসেন জানালেও তিনি ঠিকানা বলতে পারেননি।