গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে শনিবার দুপুর পৌনে ১২টায় শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাজেল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, তাজেল হোসেন গত দু’বছর ধরে ওই হোটেলের কর্মচারী ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে ধানসিড়ি রেস্তোরাঁয় একটি প্লাস্টিকের ড্রাম উঠাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাজেল হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম ভোটার গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি ভাটারার নয়ানগর জে ব্লকে নাজেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।