ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহরাব (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)কারারক্ষী মো. হানিফ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সোহরাব অনেক দিন বন্দি ছিল। বন্দি অবস্থায় অসুস্থতাজনিত কারণে সে কারা হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত হাজতির বাবার নাম আবুল হাশেম। তবে কি মামলায় সে আসামি ছিলো তা তিনি জানাতে পারেননি।