প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলা: ১১ জনকে যাবজ্জীবন





শেখ হাসিনা (ফাইল ছবি)প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করায় মামলায় ফ্রিডম পার্টির ১১ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।


রবিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফ্রিডম পার্টির ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর হুমায়ুন কবির ওরফে কবির নামে একজনকে খালাস দেন আদালত। দুপুর ১টার দিকে রায় ঘোষণা করা হয়।

আরও পড়তে পারেন: প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলা: ১১ জনকে ২০ বছরের কারাদণ্ড, একজন খালাস