রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৮:৪০আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮:৪০

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের এক নেতা ইসরাতুল আলম কিরণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ।

পুলিশ জানায়, ইসরাতুল আলম কিরণের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখীল উপজেলার হরিপুর গ্রামে। তিনি বর্তমানে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার আল আহসান প্যালেসে বসবাস করছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলখেত এলাকার নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা