উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সড়ক দুর্ঘটনারাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। তার বয়স আনুমানিক (৫০)। বুধবার (৮ নভেম্বর)  ভোরে ঘটনাটি ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার এসআই জাহিদুল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এসআই জাহিদুল জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার পরনে সাদা গেঞ্জি ও আকাশী রঙের জুট কাপড় পেঁচানো ছিল।