প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রপাতি আমদানীকারক ও দেশীয় ছোট কৃষি যন্ত্রপাতি কারখানাগুলোর অন্যতম পৃষ্ঠপোষক এসিআই মটরস লিমিটেড অংশগ্রহন করে। প্রদর্শনী প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী এবং উপ নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
এসিআই মটরস কৃষি যান্ত্রিকীকরণের সব ক্ষেত্রে- যেমন, জমি চাষের জন্য সোনালিকা ট্রাক্টর, এসিআই পাওয়ার টিলার, সেচের জন্য এসিআই ওয়াটার পাম্প, বীজ-বপনে সিডার, ধানের চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার, ধানকাটাতে রিপার ও এসিআই মিনি কম্বাইন হারভেস্টার, ধান মাড়াইয়ে আধুনিক অটোমেটিক থ্রেসার মেশিন, কৃষিপণ্য পরিবহনে ম্যানুয়াল ও হাইড্রোলিক ট্রলি, ধান শুকাতে ড্রায়ার এবং সংরক্ষণে আধুনিক প্রযুক্তি সুলভমূল্যে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে।