আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশরাফ বাংলা ট্রিবিউন এ তথ্য জানিয়ে বলেন, ‘আজ এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়া আদালত পরবর্তী এ দিন ধার্য করেছেন।’
এ মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাত জনকে। তারা হলেন- মাওলনা মুফতি আব্দুল গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওসার হোসেন সর্দার, কামাল হোসেন সর্দার, সাদ আল নাহিদ, মাসুম রানা ও তরিকুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।