উৎপল দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে ভুলতা আসি। বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল এখান থেকে। তবে গাড়ির টিকিট পাইনি। এরপর রূপগঞ্জ পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে।’
এখন কেমন আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো আছি, দেখলে বুঝবেন।’
নারায়ণগঞ্জ এসে কিছু খেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানি খেয়েছি। ক্ষুধা নাই।’
বাড়ি যাবার টাকা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘পকেটে যে ৩০০ টাকা ছিল, সেটাই আছে। টাকা লাগবে না।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।