উৎপলের পর সিজারকে ফিরে পাওয়ায় ফেসবুকে স্বজন-বন্ধুদের উচ্ছ্বাস

ফেসবুক প্রতিক্রিয়া নিখোঁজ হওয়ার ৪৪ দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান সিজার বাড়ি ফিরেছেন বৃহস্পতিবার রাতে। এর আগে দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ফিরে আসেন সাংবাদিক উৎপল দাস। তাদের ফিরে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষিরা। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বিভিন্ন গণমাধ্যমে সিজারের ফিরে আসার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ফেসবুকে প্রতিক্রিয়া প্রকাশ করতে শুরু করেন তারা।

সকাল ৮টার দিকে ভাইকে ফিরে পাওয়ার সংবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মুবাশ্বারের বোন তামান্না তাসমিন। তিনি লিখেছেন, ‘আল্লাহতা’লার অশেষ রহমতে গতকাল দিবাগত রাত ১টায় আমার ভাইয়া সুস্থ অবস্থায় বাসায় ফিরেছে!’

ফেসবুক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ লিখেছেন, ‘মোবাশ্বের হাসান বাড়িতে ফিরেছেন, এই খবরে আমি আনন্দিত। আর যারা একইভাবে নিখোঁজ তারাও তাদের স্বজনদের কাছে ফিরবেন সেই আশা করি। 

ফেসবুকে মুবাশ্বার হাসানকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছেন নির্ঝর মজুমদার। তিনি লিখেছেন, ‘সিজার ফিরে এসেছে। অনিরুদ্ধ রায়, উৎপল দাসের পর এবার তিনিও ফিরে আসলেন। ভালো লাগছে।’ফেসবুক প্রতিক্রিয়া

সাবেক সংবাদিক ও এনজিও কর্মকর্তা শরীফুল হাসান লিখেছেন, ‘আজকের সকালটা খুব আনন্দের। আমাদের সিজার ভাই আমাদের মধ্যে ফিরে এসেছে। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন। কী যে ভালো লাগছে বোঝাতে পারবো না। শুভ সকাল বাংলাদেশ।’

রিয়াদ আরিফ নামের এক ব্যক্তি লিখেছেন, ‘৪৪ দিন নিখোঁজ থাকার পর ঘরে ফিরেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান সিজার। বিশ্ববিদ্যালয় জীবনে উনি সরাসরি শিক্ষক ছিলেন আমার।’ফেসবুক প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন লিখেছেন, ‘সিজার ফিরেছে, প্রচ্ছদের ছবিটা বদলাতে পেরে আনন্দিত। প্রচ্ছদে নিখোঁজ সিজারকে ফেরত চাওয়ার দাবি-দাওয়ার ছবি ছিল এতোদিন। সে ধরনের প্রচ্ছদ আমাকে আর কারও জন্যই দিতে না হোক। নির্মল হোক, মঙ্গল হোক, মলিন মর্ম মুছুক।’

আরও পড়ুন- 

৪৪ দিন পর ফিরলেন নর্থ সাউথের শিক্ষক মুবাশ্বার

মুবাশ্বার 'মেন্টালি শকড'