শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে প্রবেশে ৩০ বছরের বয়সসীমা থাকায় শিক্ষার্থীরা তাদের নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি অনুধাবন করে বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় এই বয়সসীমা ৩৫ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।
কর্মসূচিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. ইমতিয়াজ হোসেন, সজীব দাস, এম এ আলী, মো. এনামুল হকসহ অনেকে।