বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রবিবার সাভার স্মৃতিসৌধে যাবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য দেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান।

তিনি জানান, দুপুর ৩টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে যাবেন প্রধান বিচারপতি। তবে এর আগে দুপুর দেড়টায় তিনি ধানমন্ডির ৩২ -এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।

এর আগে সকালে প্রথা অনুসারে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবীরা।