নিয়মিত চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টের চেম্বার জজ হিসেবে নিযুক্ত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রবিবার আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিষ্পত্তির জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত চেম্বার জজ হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।