ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়েটিকে উদ্ধার করেছে গৃহকর্তার নিকট আত্মীয় শফিকউজ্জামান শফিক।
শফিকের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া আরও জানান- উত্তরা ৪ নম্বর সেক্টর, ১৩ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ির ৯ তলার ৭ম তলায় আসাদুজ্জামানের ফ্ল্যাটের স্টোর রুমের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় সানু। পরে জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বুধবার দিবাগত রাত সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কক্সবাজারের উথিয়া উত্তর বড়বীর গ্রামের মৃত নুরুল হকের মেয়ে সানু। সে প্রায় দু’বছর ধরে ওই বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত। ঘটনার আগে সে মোবাইল ফোনে চিৎকার কথা বলেছে।এরপর সে স্টোর রুমে যায় ও ফাঁস দেয়। আরেক গৃহকর্মীর কাছে সনুর গলার ফাঁস দেওয়ার কথা জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।