‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকি শুরু

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হয়েছে ‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকি। বৃহস্পতিবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউন বৈঠকি।

বাংলা ট্রিবিউন বৈঠকি শুরুরাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক যুগ্ম সচিব ড. এম এ মোমেন, মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবীব, কলামিস্ট শরীফুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান এবং বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী।