জাফর ইকবালের ওপর হামলাকারীর শাস্তি দাবি খেলাফতে ইসলামীর

ড. জাফর ইকবাল (ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত)ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে খেলাফতে ইসলামী বাংলাদেশ। রবিবার দলটির আমির মাওলানা আবুল হাসানাত আমিনী এক বিবৃতিতে এ দাবি জানান।

মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ইসলাম সমর্থন করে না। ইসলাম শান্তি ও নিরাপত্তার কথা বলে। কাজেই সন্ত্রাসী যে ধর্মেরই হোক তার পরিচয়কে সন্ত্রাসী হিসেবেই দেখা উচিত। একজনের অপরাধের দায়ভার কোনও সম্প্রদায় বা গোষ্ঠীর ওপর চাপানোও আরেকটি অন্যায়।