রবিবার (৪ মার্চ) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খানের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় সহকর্মী অধ্যপক জাফর ইকবালের ওপর এই হামলার ঘটনায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’
বিবৃতিটিতে অন্যান্যের মধ্যে আরও সই করেছেন অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রমুখ।
আরও পড়ুন-
ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী: র্যাব
হামলাকারী ফয়জুলের মা-বাবা আটক
ফয়জুলকে পুলিশে হস্তান্তর, ওসমানীতে ভর্তি
হত্যার উদ্দেশ্যেই জাফর ইকবালকে হামলা: র্যাব
জাফর ইকবালের ওপর হামলা: ‘লোন উলফ’ না ‘টার্গেটেড’?
জাফর ইকবালকে আগেও অনুসরণ করেছিল হামলাকারী ফয়জুল
জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার