‘টেলিভিশনে নারী ইমেজ প্রয়োজন হয়। এর পেছনে ব্যবসা অন্যতম একটি কারণ। তাছাড়া এখন পর্যন্ত স্বীকার করি বা না করি নারীদের পণ্য হিসেবে গণমাধ্যমে উপস্থাপনের প্রবণতা আছে।’ বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম এসব কথা বলেন।
উদিসা ইসলাম আরও বলেন, ‘আর সম্ভব না হওয়ার পেছনের কারণগুলো যদি আমরা বের করতে পারতাম এবং কাণ্ডারি হওয়াতে সুফল আদৌ হয়েছে কিনা অথবা সুফল হয়েছে কিনা, নাকি আমরাও পুরুষতন্ত্রের গ্যাঁড়াকলে পড়ে গেছি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।’
আরও পড়ুন: নারী সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন হয়েছে: শাহনাজ মুন্নী
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী এবং একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা।
ছবি: নাসিরুল ইসলাম