তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আজকে (রবিবার) জিয়া অরফানেজ মামলার মূল নথি হাইকোর্টে পাঠনো হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে নথি পাঠানোর আদেশ দিলেও আমাদের কাছে আদেশ এসে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সে মোতাবেক ১৫ দিনের মধ্যে নথি পাঠানো হচ্ছে।’
এর আগে ২২ ফেব্রুয়ারি জামিন বিষয়ে উচ্চ আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে নিম্ন আদালতের নথি তলব করেন।
বিচারক বলেন, জামিন বিষয়ে আদেশ মূল নথি পর্যালোচনা করে দেবেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেজ জজ আদালত। রায়ের পরই খালেদ জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।