এরআগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশের (উপ-পরিদর্শক) আলমগীর হোসেন মজুমদার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা মামলার বাদীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করে। তখন বাদীর বান্ধবী ও বান্ধবীর মা-খালা বাদীকে উদ্ধার করতে এলে তাদেরও শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতনসহ টানাহেঁচড়া করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী জাকারিয়া মোল্লা, মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ইডেন কলেজের চার শিক্ষার্থী চাঁদনিচকে কেনাকাটা করতে যান। এ সময় তাদের সঙ্গে একজনের মা ও আরেকজনের খালা ছিলেন। দোকানের সামনে ব্যাগ রাখা নিয়ে ওই দুই নারীর সঙ্গে একটি দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এরপর ওই শিক্ষার্থীদের সঙ্গেও কথাকাটাকাটির জেরে একজন কর্মচারী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ও অশ্লীল মন্তব্য করে। ওই ঘটনায় শনিবার (২৪ মার্চ) মামলাটি দায়ের করা হয়।