মিতু শনির আখরার নলেজ আইডিয়াল হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মিতুর ছোট বোন মিথিলা (৯) জানায়, তাদের বাসা রায়েরবাগ খানকা শরিফ রোডে। বাবা মিজানুর রহমান, মা ও তিন বোন মঙ্গলবার নারায়ণগঞ্জ নানার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে লেগুনায় বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা।
মিথিলা বলে, ‘আমি আর অন্তরা (১৪) আপু বাবার সাথে ছিলাম, মায়ের সাথে ছিল মিতু আপু।’
উদ্ধারকারী মেঘলা পরিবহনের হেলপার আলামিন জানান, রায়েরবাগ হাসেম রোডের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহন ধাক্কায় দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতলে, সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন। আর মা শিরিন বেগমকে ভর্তি করান।