এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১টার দিকে বিস্ফোরণে দগ্ধ শিশু রুহী (৩) মারা যায়। রুহী দগ্ধ ইয়াসমিনের (২৭) মেয়ে।
নিহত হাসিন আরা দগ্ধ মো. ইয়াকুব আলী খানের (৭০) স্ত্রী। তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।
দগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০), ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) ও মিস্ত্রি মাহবুব হাসান (৩২)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহত হাসিন আরা ও তার স্বামী দুজনই সাবেক অডিট কর্মকর্তা ছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
গত মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর মুসলিমবাজার এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু ও নারীসহ ৫ জন দগ্ধ হন।