শনিবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো নারী সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৮ মার্চ রাঙামাটি সদর উপজেলা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করার এত দিন পরও প্রশাসন-নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অপহৃতদের উদ্ধারে দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। এতে ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে অপহৃতদের অক্ষতভাবে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়েছে।
এ বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী মুক্তি, নারী সংহতি, হিল উইমেন্স ফেডারেশন, সিপিবি নারী সেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী ফোরাম এবং শ্রমজীবী নারী মৈত্রীর নেত্রীরা।