ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ডলি বেগমের স্বামী মো. মনির হোসেন জানান, বিকালে বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ডলি। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডলির কিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দিয়েছিল বলে দাবি করেন মনির হোসেন।
ডলি যশোরের কোতোয়ালীর খলিল বিশ্বাসের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।