নিহত সাজেদা বেগমের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তার স্বামী সোহরাব সরকার পেশায় ট্রাকচালক।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মেয়ে ইতি আক্তার ও মেয়ের স্বামীকে বাসে তুলে দিতে যান সাজেদা বেগম। তাদের বাসে তুলে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাসায় খবর দেয়। পরে ছেলে রাজীব তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর সেখানে সকাল সোয়া ৯টায় তার মৃত্যু হয়।
এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।