আজ শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে এই রেকর্ড গড়া হয়। এ সময় কর্মসূচিতে নিবন্ধিত ১৫ হাজার ৩১৩ জন নগরবাসী একযোগে ঝাড়ু দেন রাস্তায়। তবে অনিবন্ধিত আরও কয়েক হাজার মানুষও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ডিএসসিসি’র এই প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির রেকর্ড উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এর আগে, ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরেরে মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে লেখা থাকবে।
ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নতুন এই রেকর্ড গড়তে সহায়তা করায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘এই রেকর্ডের মধ্যে দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক।’ রেকর্ড গড়ার ঝাড়ু সবাইকে বাসায় নিয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে তুলে রাখার অনুরোধ জানান তিনি।
বিশ্ব রেকর্ড গড়ার এই কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সানজিদা খানম, প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা, চিত্রনায়ক রিয়াজ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাবিদুল হক প্রমুখ।
আরও পড়ুন-
ক্যাপ গেঞ্জি ঝাড়ু নিয়ে চলে যাচ্ছেন অনেকে
পরিচ্ছন্নতায় রেকর্ড গড়তে আজ মাঠে নামছে ডিএসসিসি
ঢাকাবাসী আজ রেকর্ড গড়লো, উৎসর্গ করছি বঙ্গবন্ধুকে: সাঈদ খোকন