জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ১৯ মার্চ জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয় এবং ২০ মার্চ থেকে পবিত্র রজব মাসের গণনা শুরু হয়। সে হিসাবে ১৪ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।
মুসলমানরা ইবাদতের মধ্য দিয়ে এই রাতটি উদযাপন করেন। দেশের বিভিন্ন মসজিদে এ দিনটি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।