ধানমন্ডিতে সিএনজি-অটোরিকশা ছিনতাই চক্রের এক সদস্য আটক

সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য আটক

রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে সিএনজি-অটোরিকশা ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে ধানমন্ডির ৭ ও ৮ নম্বর রোডের মাঝামাঝি জায়গা থেকে তাকে আটক করা হয়। তবে প্রাথমিক পর্যায়ে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. মিরাজ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিএনজি-অটোরিকশা ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।