অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ মে) সকালে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৫ এপ্রিল দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক চিঠিতে ডিআইজি মিজানকে দুদকে তলব করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজান ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এছাড়া দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন-
প্রতিবেদন দেখে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: ডিএমপি কমিশনার