শুক্রবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ২ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ ধর্ষক নামধারী হায়নাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমরা এই ধরনের নির্যাতন ও নিপীড়নের অবসান চাই। ধর্ষণ, হত্যা ও সব ধরনের অমানবিকতার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টাকে বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে আইন সংশোধন করতে হবে। বিয়ে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে ধর্ষণের কোনওরুপ বৈধতা দেওয়া যাবে না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও অঙ্গহানির ক্ষেত্রে জেল জরিমানাসহ সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কাজী কামাল রহিম, সদস্যসচিব আলি জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।