শাহ আলী থানার এসআই সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা দু’টার দিকে সাতজন আহত ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন তাদের স্বজনরা। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’