পুলিশ জানায়, গুলশান-২ নম্বর সেকশনের গুলশানের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় একাই থাকতেন সাহেরা বানু। তার পরিবারের সদস্যদের সবাই লন্ডনপ্রবাসী। শুক্রবার দুপুরে ওই বাসায় কারো সারাশব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। সাহেরা বানু প্রায় ৩০ বছর ধরে ওই বাসার গৃহকর্মী হিসেবে তদারকি করতেন।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কীভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’